ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রজ্ঞা নাগরার গোপন ভিডিও ফাঁস!

তামিল সিনেমার মাধ্যমেই অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে। এরপরে তিনি মালায়ালাম এবং তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন। সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা আলোচনা-সমালোচনার ঝড় তুলছে। ভিডিওতে আপত্তিকর অবস্থার দৃশ্য দেখানো হয়েছে, তবে ভিডিওটি কার সত্যতা যাচাই করা যায়নি।


এদিকে প্রজ্ঞা এক্স-এ জানান তিনি এখনও পুরো ঘটনাটিকে দুঃস্বপ্ন মনে করছেন। তিনি বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার জন্য, কষ্ট দেয়ার জন্য নয়। যারা এর অপব্যবহার করে এবং যারা এটি ছড়াতে সাহায্য করে তাদের প্রতি শুধু করুণা হয়।তিনি তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, আমি প্রার্থনা করি যেন আর কোনো নারীকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।


প্রজ্ঞা নাগরা, হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। ২০২৩ সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হলেও এর অনেক প্রতি সমালোচনাও ছিল। এটি একটি সামাজিক-রাজনৈতিক নাটক। যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তাছাড়া, তেলুগু সিনেমায় তার অভিষেক হয় ‘লাগগাম’ ছবির মাধ্যমে।


এমন ঘটনায় সাধারণ মানুষদের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ, এর আগে মাস কয়েকের ব্যবধানে ৫ পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় সেদেশের শোবিজ অঙ্গনে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণ, ঘটনাগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সেক্ষেত্রে ভারতেও এমন অবস্থা হবে কি না, তা নিয়েও চিন্তা অনেকের।


উল্লেখ্য, ২০২২ সালে তামিল মুভি ভারালারু মুক্কিয়ামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা। সেখানে তিনি একজন মালয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সূত্র: নিউজ এইট্টিন, ফ্রি প্রেস জার্নাল

ads
ads
ads

Our Facebook Page

↑